///

গোয়াইনঘাট উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

8 mins read

সিলেটের গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

গোয়াইনঘাট উপজেলা প্রশাসনিক ভবন মিলনায়তনে সোমবার (১৩ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, সহকারী কমিশনার ভুমি তানভীর হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মশিউর রহমান, গোয়াইনঘাট উপজেলা থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া হেলাল, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন পারভেজ, ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, গোয়াইনঘাট মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা, উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রতুল চন্দ্র সরকার, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শ্যামল কুমার রায়, গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দেবব্রত ভট্টাচার্য।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version