

২০ নভেম্বরের সমাবেশ সফলে তৃনমূল জাতীয়তাবাদী শক্তিকে অগ্রনী ভুমিকা পালনের আহবান।
গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম বলেছেন, ২০ নভেম্বর সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠের বিভাগীয় সমাবেশ বানচালের ষড়যন্ত্র শুরু হয়েছে। এ ব্যাপারে তৃনমূলের জাতীয়তাবাদী শক্তিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সকল ভেদাভেদ ভুলে সমাবেশ সফল করতে গোয়াইনঘাট উপজেলার প্রতিটি ইউনিয়ন ওয়ার্ড ও পাড়া মহল্লায় গণসচেতনতা সৃষ্টি করতে হবে।

শনিবার গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়ন বিএনপি আয়োজিত প্রস্তুতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। তোয়াকুল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুদ্দিন আল আজাদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাহবুব আহমেদ, উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকী, যুগ্ম আহবায়ক খালেদ আহমদ, রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহাবুদ্দিন শিহাব, উপজেলা কৃষকদলের সদস্য সচিব জিয়া উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, তোয়াকুল ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আলীম উদ্দিন, মোস্তাক আহমেদ, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম প্রমূখ। এচাড়া সমাবেশে বিএনপি, যুবদল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে ২০ নভেম্বরের সমাবেশ সফলের লক্ষ্যে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।


