///

চট্টগ্রামের পলোগ্রাউণ্ডে আওয়ামী লীগের জনসভা

3 mins read

চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আওয়ামী লীগের জনসভা শুরু হয়েছে। রোববার ( ডিসেম্বর) প্রয়াত নেতাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে এই জনসভা শুরু হয়। 

বিকালে এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালেই তিনি চট্টগ্রামে এসে পৌঁছেছেন।

এ সমাবেশ ঘিরে চট্টগ্রামে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। ভোর থেকেই তারা রঙবেরঙের ব্যানার ফেস্টুন নিয়ে, ব্যান্ড বাজিয়ে রঙিন টুপি পরে জড়ো হতে থাকেন পলোগ্রাউন্ডে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version