
চাঁপাইনবাবগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পেঁয়াজ বীজ সংরক্ষণের লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ৫ লাখ টাকার চেক ও এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে শিবগঞ্জ উপজেলা কৃষি অফিসের সামনে ১৮ জন কৃষকের মাঝে এসব চেক ও এয়ার ফ্লো মেশিন তুলে দেন সংসদ সদস্য ড. কেরামত আলী। এ সময় তিনি বলেন, প্রত্যেক কৃষক এই মেশিনে ১২ মেট্রিক টন পেঁয়াজ বীজ সংরক্ষণ করতে পারবেন। এতে পেঁয়াজের রঙ ও গুণগত মান ভালো থাকে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেন ও উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকারসহ অন্যরা।


