//////

চাঁপাইনবাবগঞ্জে ফুটপাতের দোকানে পিয়াজু খেয়ে অসুস্থ ৯ শিক্ষার্থী

6 mins read

চাঁপাইনবাবগঞ্জে ফুটপাতের দোকানে পিয়াজু খেয়ে ৯ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে গুরুত্বর অসুস্থ সাতজনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মনাকষা বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীরা জানায়, প্রতিদিনের মতো সকালে তারা বিদ্যালয়ে আসে। এ সময় ৯শিক্ষার্থী টিফিনের ফাঁকে স্কুলের সামনে একটি ফুটপাতের দোকান থেকে পিয়াজু কিনে খাই। এতে ৭জন গুরুতর অসুস্থ হয়ে পড়ে ও ২জনকে প্রাথমিক চিকিৎসা শেষে অভিভাবকের মাধ্যমে বাড়িতে ফেরত পাঠানো হয়। বাকি গুরুতর আহত ৭জনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক মাসুদ রানা জানান, খাদ্যে ভেজাল থেকে এমন ঘটনা ঘটে থাকতে পারে। অসুস্থ হওয়ার পর পরই হাসপাতালে নেয়া হয়েছে শিক্ষার্থীদের।

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. রহমতুল্লাহ জানান, খাদ্যের বিষক্রিয়া থেকে এ ধরনের ঘটনা ঘটেছে। বর্তমানে তারা বিপদমুক্ত। তবে তাদেরকে চিকিৎসাধীন অবস্থায় নজরদারিতে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version