////

চাঁপাইনবাবগঞ্জে ৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

6 mins read

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া এলাকা থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ গ্রাম হেরোইনসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫, সিপিসি-১। শুক্রবার (৮ মে) সকালে১০ টার র‌্যাব-৫, সিপিসি-১ এর পাঠানো এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর হাজির মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। অভিযানে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- হাসান (২১), ফাহিম (২২) ও তৌহিদুল হোসেন (৪৫)। তাদের কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও নগদ অর্থও জব্দ করা হয়েছে।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব-৫ এর মিডিয়া সেল জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version