///

চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন

13 mins read

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মেয়াদোত্তীর্ণ কমিটির নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবে সাধারণ শ্রমিকদের পক্ষে সংবাদ সমম্মেলনে শ্রমিক নেতা মো. সেলিম আহমেদ লিখিত বক্তব্যে বলেন, বর্তমান অবৈধ কমিটি প্রায় ২৫ মাস গত হয়ে গেলেও মালিক পক্ষের সাথে চুক্তি ও ইউনিয়নের নির্বাচন করতে ব্যর্থ হয়েছে। বর্তমান কমিটির নেতৃবৃন্দ নির্বাচন করতে সরকার থেকে তহবিল সংগ্রহ না হওয়ার অজুহাতে সাধারণ চা শ্রমিকদের জিজ্ঞাসাবাদের তোপে পড়ে সরকারের উপর নিজেদের দায় চাপানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ অবস্থায় চা শ্রমিকদের সদস্য চাঁদার হিসাব নিকাশ, মজুরীর ১৯ মাসের বকেয়া পাওনা, নতুন চুক্তি, ইউনিয়নের নির্বাচন ও অন্যান্য বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা চেয়ে সাধারন চা শ্রমিকরা গত ৮ জানুয়ারি লেবার হাউসে অবস্থানরত মেয়াদোত্তীর্ণ ও অবৈধ কমিটির সভাপতি মাখন লাল কর্মকারের নিকট আল্টিমেটামপত্র প্রদান করেন।

সেলিম আহমদ আরও বলেন, সংশোধিত গঠনতন্ত্রে শ্রমিকদের নিকট থেকে আরো কিভাবে অর্থ আত্মসাৎ করা যায় তা উল্লেখ আছে এবং শ্রমিকদের ইউনিয়ন পরিচালনায় শ্রম অধিদপ্তরের কর্মকর্তাদের সংশ্লিষ্টতার কথাও উল্লেখ আছে। লক্ষাধিক চা শ্রমিকদের ট্রেড ইউনিয়ন পরিচালনায় শ্রম অধিদপ্তরের এহেন ভূমিকা, শ্রম অধিদপ্তরের নিরপেক্ষতা নিয়ে চা শ্রমিকদের মাঝে প্রশ্ন দেখা দিয়েছে। সাধারণ শ্রমিকদেও প্রশ্ন- শ্রম অধিদপ্তর ও মেয়াদোত্তীর্ণ অবৈধ কমিটির সাথে সমঝোতা কিসের? ইউনিয়নের সদস্য চাঁদার হিসাব নিকাশ বিভিন্ন স্তরের নির্বাচন, গঠনতন্ত্রের সংশোধন, শ্রমিকদের বকেয়া পাওনা ইত্যাদি বিষয়ে গত ৮ ফেব্রুয়ারি একটি পত্র মহাপরিচালক, শ্রম অধিদপ্তরসহ সংশ্লিষ্ট মহলে প্রেরণ করা হয়েছে।

এনিয়ে আগামী ১৯ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে এক চা শ্রমিক প্রতিনিধি সমাবেশ করার কথা সংবাদ সম্মেলনে জানানো হয়। এসময় সাধারণ শ্রমিকদের পক্ষে উপস্থিত ছিলেন রাজঘাট ইউনিয়ন পরিষদেও চেয়াম্যান বিজয় বুনার্জী, পরিমল সিং বাড়াইক, গীতা রানী কানু, রামদয়াল গোয়ালা, সুকুমার রাজভর, জগৎ তাঁতী প্রমূখ।

এ বিষয়ে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল গঠনতন্ত্র মোতাবেক কমিটি পরিচালনা হচ্ছে জানিয়ে বলেন ২-১ মাসের মধ্যে ইউনিয়নের নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। এনিয়ে নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version