//

চিকনাগুল আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিয়োগিতা সম্পন্ন

8 mins read

জৈন্তাপুর উপজেলার চিকনাগুল আর্দশ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত।

বৃহস্পতিবার ২৩ ফেব্রুয়ারী বিকেল ৪টায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চিকনাগুল হযরত শাহজালাল (রা:) ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজয় কুমার রায়, চিকনাগুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, সাবেক চেয়ারম্যান এবিএম জাকারিয়া, গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার নজরুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম।

অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ বলেন, সাহিত্য সংস্কৃতি চর্চার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের প্রতিভার বিকাশ ঘটে। লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি চর্চার প্রয়োজন। শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষা অর্জন করে একজন সু-নাগরিক হয়ে দেশ ও সমাজের উন্নয়নে এগিয়ে আসতে হবে।

বিদ্যালয়ের সহ শিক্ষক মাসুদুল হকের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আক্তার হোসেন মাহতাব, অহিদুর রহমান, মছদর আলী, মো. ইসলাম উদ্দিন, মনজুর আহমদ, নজরুল ইসলাম, হাজী রমজান আলী, মাহতাব উদ্দিন, আব্দুল মতিন, হাজী সিরাজ উদ্দিন, সোহেল রানা, মনজুর আহমদ, সেলিম আহমদ ও জাহিদুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version