/////

চুয়াডাঙ্গায় নির্বাচনী জনসভায় আমীরে জামায়াত ডা.শফিকুর রহমান; আগামীতে এদেশকে বীরের দেশে পরিণত করা হবে

17 mins read

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরে জামায়াত ডা.শফিকুর রহমান বলেন, আমরা এদেশের গোলামী জিঞ্জির ছিঁড়ে ফেলতে চায়। এদেশে অন্যায় বাঁধা যাই সামনে আসুকনা কেনো অন্যায়ের কাছে আমরা মাথা নত করবোনা। কোন অধিপত্যের কাছে মাথা নত করে মিন মিন করবো না। আগামীতে এদেশেকে বীরের দেশে পরিণত হবে ইনশাআল্লাহ। বিদেশে বন্ধু থাকবে অসংখ্য কিন্তু প্রভু মানবো না। প্রভু একমাত্র আল্লাহ রব্বুল আলামীন। জনগণের ভোটে প্রত্যাখ্যাত এবং পরাজিত হওয়ার ভয়ে কোন জায়গায় কেউ কেউ দিশেহারা। ১১ দলের পক্ষ থেকে যে সকল মা বোনেরা ভোট চাইতে যাচ্ছেন, তাদের সঙ্গে কেউ কেউ অমানবিক ও অমানবিক এবং অভদ্র আচরণ করছে। আমরা তাদের বলি, আমাদেরকে পরীক্ষা করার কিছু নেই। বেয়াদবি করলে আগুনের ফুল্কি দেখতে পাবেন। কাউকে আমরা ছেড়ে কথা বলবো না। আকাশের কোন চিল নাকি ডানা মেলে আমাদের ভোট ছো মেরে কেড়ে নিতে চায়, আমরা তাদের ঠোঁট ছিঁড়ে ফেলবো। আমরা চাঁদাবাজ, টেন্ডারবাজ, ছিনতাইকারী, ধর্ষককে লালকার্ড দেখাতে চায়। যারা মেয়েদের দিকে চোখ নিচের দিকে রাখবে আমরা তাদের সাথে নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে চায়। এদেশের যুব সমাজকে সাথে নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে চায়। ফ্যাসিস্ট হাসিনা এদেশে দুর্নীতি করে সাগরের নিচে ঢুকিয়ে দিয়ে গেছে। আমরা সেখান থেকে বাংলাদেশকে টেনে তুলে আনতে পারবো ইনশাআল্লাহ।

সোমবার (২৬ জানুয়ারী) বিকাল সাড়ে ৪টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে জামায়াতের জেলা সেক্রেটারী আসাদুজ্জামানের সঞ্চালনায় ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমীর রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল সিবগাতুল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোবারক হোসাইন, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী জেলা সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মোল্লা মোঃ ফারুক এহসান, এবি পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, চুয়াডাঙ্গা জেলা সভাপতি আলমগীর হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা আহবায়ক তানভীর রহমান অনিক, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারী মাওলানা জুবায়ের খান ও এনসিপির চুয়াডাঙ্গা জেলা সেক্রেটারি ( প্রস্তাবিত) সোহেল পারভেজ।

এদিন বেলা ৩টায় কুরআন তেলোওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই উদ্বোধনী বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান। এছাড়াও আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমীর আনোয়ারুল হক মালিক, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি সাগর আহমেদসহ উপজেলা আমীর ও জেলা কর্মপরিষদ সদস্য বৃন্দ ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version