//

চেয়ারম্যানের বিরুদ্ধে সদস্যদের অনাস্থা, অপসারণ দাবি

8 mins read

টাঙ্গাইলের সখীপুর উপজেলার নম্বর বহেড়াতৈল ইউপি চেয়ারম্যান ওয়াদুদ হোসেনের বিরুদ্ধে অনাস্থা দিয়েছেন সকল সদস্য। দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি, অশালীন কথাবার্তা, সরকারি অর্থ চাল আত্মসাৎসহ ১০টি অনিয়মের অভিযোগে ওই ইউপির সংরক্ষিত জন নারী সদস্যসহ ১২ জন সদস্য অনাস্থা দিয়েছেন। গত ডিসেম্বর ইউনিয়ন পরিষদে জরুরি সভা করে এবং ডিসেম্বর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তারা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছেন।

প্যানেল চেয়ারম্যান নম্বর ওয়ার্ড সদস্য উজ্জ্বল হোসেন এবং , নম্বর ওয়ার্ড সংরক্ষিত নারী সদস্য স্বপ্না আক্তার বলেন, চেয়ারম্যান ক্ষমতা গ্রহণের পর থেকে ওয়ার্ড সদস্যদের কোনো প্রকার পাত্তা দেন না। নিজের ইচ্ছামত সবকিছু একাই করে যাচ্ছেন। প্রতিবাদ করলে তিনি ভয়ভীতি দেখান। কোনো বরাদ্দের বিষয়ে আমাদেরকে অবগত না করে তিনি একাই সিদ্ধান্ত নেন।

চেয়ারম্যানের অনিয়ম, দুর্নীতি বন্ধে এবং অপসারণের দাবিতে আমরা বৈঠক করে রেজুলেশনের মাধ্যমে তার বিরুদ্ধে অনাস্থা দিয়েছি। স্থানীয় সরকার মন্ত্রণালয়, স্থানীয় সংসদ সদস্য, দুর্নীতি দমন কমিশন জেলা প্রশাসকের কাছে অনাস্থাপত্র পাঠানো হয়েছে।

ইউপি চেয়ারম্যান ওয়াদুদ হোসেন তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম জানান, লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version