///

চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং চুর আটক

5 mins read

ওসমানিনগর থানা পুলিশের অভিযানে চোরাই মোটর সাইকেল উদ্ধার এবং চুর আটক করেছে পুলিশ ৷

গত ২০ জানুয়ারী বেলা অনুমান ০১.১৫ টায় সময় সিলেট কোতোয়ালী মডেল থানাধীন কাজিরবাজার জামে মসজিদের গেইটের মুখ হতে কোতোয়ালী থানার শেখঘাট শুভেচ্ছে ১৭৫ নং বাসার আব্দুল হান্নান এর ছেলে মুজাক্কির আহমদ (২৯) এর ১২৫ সিসি একটি লাল-কালো রঙের হিরো গ্লামার মোটরসাইকেল চুরি হয়ে যায়। যাহার রেজিষ্ট্রশন নং সিলেট মেট্রো-হ-১১-৫৭৮৭, চেসিস নং PS1JAS091 KJC01166, ইঞ্জিন নং JA06EJK GA01560। বিষয়ে এসএমপি, সিলেট কোতোয়ালী মডেল থানার সাধারণ ডায়েরী নং-২১২৬ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ওসমানীনগর থানা পুলিশ ২২ জানুয়ারাী তারিখ দিবাগত রাত. ০৩.১০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে ওসমানীনগর থানাধীন দয়ামীর ইউনিয়নের অন্তর্গত চক আতাউল্লাহ খড়কি গ্রামের তাহের মিয়ার ছেলে বাচ্চু মিয়া (৩০) কে দক্ষিণ সুরমা এসএমপি সিলেটের বড়ইকান্দী হতে আটক করা হয় এবং মুক্তার মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, চক আতাউল্লাহ গংয়ের হেফাজত হতে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version