//

চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরল জ্যোতি-সালমারা

9 mins read

নারী টিটোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। 

আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে সংযুক্ত আরব আমিরাত থেকে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে  এসে পৌঁছান নিগার সুলতানা জ্যোতির দল।

আরব আমিরাতে বিশ্বকাপের বাছাইপর্বে যুক্তরাষ্ট্র, স্কটল্যান্ড, থাইল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ। ফাইনালে আয়ারল্যান্ডকে ৭ রানে হারিয়ে টানা তৃতীয়বারের মতো বাচাহিপর্বের চ্যাম্পিয়ন হয় বাংলার বাঘিনীরা। অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরার পরই জ্যোতি-সালমাদের সামনে এবার এশিয়া কাপের চ্যালেঞ্জ।

নিজেদের ঘরের মাঠে নারী এশিয়া কাপের অষ্টম আসরের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। স্বাগতিক বাংলাদেশসহ এবারের আসরে অংশ নিচ্ছে মোট ৭টি দল। বাকি দলগুলো হলো ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড ও মালয়েশিয়া।

ইতোমধ্যেই এশিয়া কাপের জন্য দলও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইঞ্জুরির কারণে বাছাইপর্বে খেলতে না পারা অভিজ্ঞ পেসার জাহানারা আলম ফিরেচেহ এশিয়া কাপের স্কোয়াডে। ফারজানা হক পিংকি আর ফারিহা ইসলাম তৃষ্ণাও ফিরেছে এশিয়া কাপের দলে।

এশিয়া কাপে বাংলাদেশ নারী দল:

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), মুরশিদা খাতুন, ফারজানা হক পিংকি, শামীমা সুলতানা, রুমানা আহমেদ,রিতু মনি, ফারিহা ইসলাম তৃষ্ণা, লতা মণ্ডল, জাহানারা আলম, সালমা খাতুন, সোবহানা মোস্তারি, নাহিদা আক্তার,  ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও সোহালি আক্তার।

স্ট্যান্ডবাই: শারমিন আক্তার সুপ্তা, মারুফা আক্তার, নুজহাত তাসনিয়া ও রাবেয়া খান।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version