//

ছাতকে অগ্নিকান্ডে ১৪ টি দোকানঘর ভস্মিভুত, কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে

11 mins read

ছাতকের দোলারবাজারে অগ্নিকাণ্ডে ভস্মিভুত হয়েছে ১৪ টি দোকান।

১৭ জুলাই রবিবার ভোরে বাজারের অটোরিকশা ষ্ট্যান্ড সংলগ্ন উত্তর দিকের গলিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে প্রায় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

স্থানীয় লোকজনের ধারণা বৈদ্যুতিক শটসার্কিট হতে অগ্নিকান্ডের সুত্রপাত হতে পারে। অগ্নিকাণ্ডে মালামাল সহ ১৪টি দোকানঘর ভস্মিভুত হয়েছে বলে জানিয়েছেন ইউপি সদস্য মছলু মিয়া ও স্থানীয় মাওলানা জিয়াউর রহমান। আগুনে বাজারের উত্তর গলি-মার্কেটের সকল দোকান মালামাল সহ পুড়ে ছাঁই হয়ে যায়।

ভোরে অগ্নিকান্ডের খবর পেয়ে ছাতক থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই জালালপুর ব্রিজের ভাঙ্গায় আটকা পড়ে। পরে ফায়ার সার্ভিসের ছোট একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরই মধ্যে দোকান গুলো পুড়ে ছাঁই হয়ে যায়। অগ্নিকাণ্ডে ভস্মিভুত পুৃৃঁজা ফার্মেসীর মালিক সজল দাস জানান, তার ১০লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

মা টেলিকমের স্বত্তাধিকারী ইয়াদ আলী জানিয়েছেন ঘরও মালামাল পুড়ে ক্ষতি হয়েছে ৬ লক্ষ টাকার। আমেনা স্যানেটারী এন্ড পাইপসের সত্ত্বাধিকারী সায়েদ মিয়া জানান, তার ঘর ও মালামাল পুড়ে ক্ষতি হয়েছে ৪০ লক্ষ টাকার। মেশিনারিজ পার্টসের দোকান মালিক তাজুল ইসলাম জানিয়েছেন, অগ্নিকান্ডে তার ১৫লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। এ দিকে দোকানঘর পূড়ে যাওয়া ক্ষতিগ্রস্থদেরকে ৫হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের পক্ষে দুপুরে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে এম মাহবুব রহমান এ অর্থ সহায়তা প্রদান করেন।

দোলারবাজার ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আলম জানান, ভোরে অগ্নিকান্ডের ঘটনায় দোকান গুলো পুড়ে গেছে। এতে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়েছে।

ছাতক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার জালাল আহমেদ জানান,জালালপুর এলাকায় ব্রিজ ভাঙ্গা থাকায় দ্রুত সময়ে তারা দোলারবাজারে পৌঁছাতে পারেন নি। ঘটনাস্থলে পৌঁছার পর স্থানীয়দের সহযোগিতায় তারা আগুন অনেকটা নিয়ন্ত্রণ করতে পেরেছেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version