//

ছাতকে সড়ক দূর্ঘটনায় কলেজ শিক্ষকের মৃত্যু

4 mins read

সুনামগঞ্জের ছাতকে সড়ক দূর্ঘটনায় আব্দুস সালাম (৩০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। রবিবার সকাল ১০টার দিকে উপজেলার বোকারভাঙ্গা নামক স্থানে এ ঘটনাটি ঘটে।

আব্দুস সালাম উপজেলার বড়কাপন গ্রামের আলা উদ্দিনের ছেলে এবং জাউয়াবাজার ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের খণ্ডকালীন প্রভাষক। তার মৃত্যুতে উপজেলা ব্যাপী শোকের ছায়া নেয়ে এসেছে।

সুত্র জানায়, নিজ বাড়ি থেকে গোবিন্দগঞ্জ যাওয়ার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পিলারের সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয় আব্দুস সালাম। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

জাউয়াবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version