////

জকিগঞ্জে ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. মঞ্জুর আহমদ আতাহার কারাগারে !

5 mins read

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর দেয়া চার্জসীটে অভিযুক্ত জকিগঞ্জের আটগ্রাম (কালিগঞ্জ) ভুমি অফিসের উপ সহকারী ভুমি কর্মকর্তা মো. মঞ্জুর আহমেদ আতহারকে জেল হাজতে প্রেরণ করেছেন বিজ্ঞ আদালত।

উসমানীনগর থানার দায়ের করা ২০১৯ সনের মামলা নং ১৬ এ তিনি এজহারভুক্ত এবং দুদকের দেয়া তদন্ত প্রতিবেদনে অভিযুক্ত হওয়ায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

মামলাটি দীর্ঘ সময় তদন্তপূর্বক দুর্নীতি দমন কমিশন দুদক চার্জশীট দাখিল করলে বিজ্ঞ আদালত গতকাল বুধবার উক্ত চার্জশীট আমলে নিয়ে তার জামিন না মঞ্জুর পূর্বক কারাগারে প্রেরণের নির্দেশ দেন। ঐ মামলায় মঞ্জুর আতহার ছাড়াও অন্য আরো দুজনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে।

উল্লেখ্য যে, আটগ্রাম তহসিল অফিসের বর্তমান তহসিলদার মঞ্জুর আহমেদ আতহারের বিরুদ্ধে বর্তমান কর্মস্থলেও অনিয়ম-দুর্নীতির নানা অভিযোগ রয়েছে। তার বাড়ী জৈন্তাপুর উপজেলার দিগারাইল গ্রামে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version