/////

জাতীয় ইমাম সমিতি জৈন্তাপুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

8 mins read

শনিবার (১৩ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় ইমাম সমিতি জৈন্তাপুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন।

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি জৈন্তাপুর শাখার সহ-সভাপতি মাওলানা আশফাক উদ্দিননের সভাপতিত্বে ও সাধারণ সস্পাদক হাফিজ শামছুজ্জামান এর পরিচালানায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলাম, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলার সাধারণ সম্পাদক মাওলানা জালাল উদ্দিন ভূইয়া।

প্রধান অতিথির বক্তব্যে কামাল আহমদ বলেন, সমাজ সংস্কারে ও আদর্শ রাষ্ট্র গঠনে ইমাম সমাজের অনেক ভূমিকা অসিম। শেখ হাসিনা সরকার ইসলামী শিক্ষা প্রসারে দেশের প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মাণ করে ধর্মীয় শিক্ষা বিস্তারে যুগান্তকারী উদ্যােগ গ্রহণ করেন। সরকার দেশের ইমাম ও মোয়াজ্জেমদের কল্যাণে উন্নয়নমূলক বিশেষ প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে।

কাউন্সিল অনুষ্ঠানে প্রধান নিবার্চন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট এহসান উদ্দিন। পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ রফিকুল ইসলাম রায়হান। বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আনোয়ারুল আম্বিয়া, ফতেপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আব্দুল জলিল, সহ-সভাপতি মাওলানা মাহমুদুল হাসান।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version