
মহানগরীর খালিশপুর বঙ্গবাসী স্কুলে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুলের স্ত্রী ঢাকা জেলার প্রথম প্রথম নারী পুলিশ সুপার শামীমা পারভীন শিল্পীর আশু রোগ রোগমুক্তি ও সুস্থতা কামনাম দোয়া অনুষ্ঠানের আয়োজন করে বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়।
আজ দুপুরে বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন। দোয়া পরিচালন করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুর রহিম, এসময় ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন শিল্পির রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১০ ওয়ার্ড বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, বিএনপি নেতা জাকির হোসেন। এ সময় স্কুলের সকল শিক্ষক কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
ঢাকার পুলিশ সুপার পদে প্রথমবারের মতো একজন নারী নিয়োগ পেয়েছেন। ৩০ এপ্রিল ২০২৬ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারিকৃত প্রজ্ঞাপনে তাঁকে ঢাকা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়। তিনি পুলিশ অধিদপ্তরের (Police Headquarters) পুলিশ সুপার হিসেবে দায়িত্বরত ছিলেন। খুলনা সিটি কর্পোরেশনের দশ নম্বর ওয়ার্ডে বসবাসকারী মেধাবী শামীমা পারভীন ২৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা । ঢাকা জেলার ইতিহাসে তিনিই প্রথম নারী যিনি পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পাওয়ার সৌভাগ্য অর্জন করেন।


