///

জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকীতে

5 mins read

গরীব ও দু:স্থদের মধ্যে ৪৮ বিজিবি’র খাদ্য সামগ্রী বিতরণ

জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিজিবি’র সদর দপ্তর ঢাকার নির্দেশনায় বিজিবি’র সিলেট সদর সেক্টর কর্তৃক ৪৮বিজিবি’র ডিবির হাওড় বিশেষ ক্যাম্পের আওতাধীন এলাকায় ২৫০টি গরীব ও দু:স্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

১৫ আগষ্ট সোমবার বিকাল ৪টায় ডিবির হাওড় বিশেষ ক্যাম্পের আয়োজনে ঘিলাতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় মঠে খাদ্য সামগ্রী বিতরণ করেন কর্ণেল জি এইচ এম সেলিম হাসান, বিজিবিএম, পিএসসি, জি+, সেক্টর কমান্ডার, বিজিবি সিলেট, লে: কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) মেজর বি এম সামিন মনোয়ার, উপ-অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি), ডিবির হাওড় ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার তরিকুল ইসলাম সহ বিজিবির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় অতিথিরা ২৫০টি গরীব ও দু:স্থ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version