
জামালপুরে পৃথক মামলায় ৩জনের মৃত্যুদন্ড, ১জনের যাবজ্জীবন ও ১জনকে ১০বছরের আটকাদেশ দিয়েছে আদালত।
জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম বৃহস্পতিবার দুপুরে এই আদেশ দেন। আদালতের পিপি এডভোকেট ফজলুল হক জানান, ২০২৪ সালের ১৯ এপ্রিল রাতে ইসলামপুর উপজেলার শিলদহ গ্রামে স্কুল ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় একই বছরের ৫মে ইসলামপুর থানায় মামলা দায়ের করা হয়। ৯জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আসামিদের উপস্থিতিতে আসামি মিজান, ইব্রাহিম ও ইউসুফকে মৃত্যুদন্ড এবং দুই লাখ টাকা করে জরিমানা এবং আসামি সাদিককে বেকসুর খালাস দেন।
মৃত্যুদন্ডপ্রাপ্তরা হচ্ছে- শিলদহ গ্রামের মোঃ আব্দুস সোবাহানের পুত্র মোঃ শিপন (১৯), সিদ্দিক মোল্লার পুত্র মোঃ ইব্রাহিম (২৫) এবং আরমান আলীর পুত্ররমোঃ ইউসুফ আলী (২০)।
একই আদালত জামালপুর সদরের বাঁশচড়া এলাকায় এক কিশোরীকে অপহরণ মামলায় আসামি মাহবুবুল আলম রাব্বিকে যাবজ্জীবন এবং ২ লাখ টাকা জরিমানা করেছে।
একই আদালত দেওয়ানগঞ্জ উপজেলার ভিটাকান্দি গ্রামে এক কিশোরীকে ধর্ষণ মামলার রায়ে হ্রদয় মিয়াকে ১০ বছর আটকাদেশ দিয়েছে। রায় প্রদানের সময় আসামি হৃদয় উপস্থিত ছিল।


