///

জামালপুরে প্রবাসী পরিবারের জমি বেদখলের চেষ্টাকারী আওয়ামী লীগ ও বিএনপির নেতার শাস্তির দাবিতে মানববন্ধন

7 mins read

জামালপুরের মাদারগঞ্জে প্রবাসী পরিবারের জমি বেদখলের চেষ্টা এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানিকারী আওয়ামী লীগ ও বিএনপির নেতার শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। দুপুরে মাদারগঞ্জ উপজেলার কড়ইচূড়া ইউনিয়নের গড়পাড়া গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন প্রবাসী গোলাম মাওলা, আবুল হোসেন, নাসিমা বেগম, ও ফিরোজা বেগম।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কড়ইচড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল মতিন এবং কড়ইচড়া ইউনিয়ন বিএনপির সদস্য মামুনুর রশিদ মামরুলের নেতৃত্বে গত ২ ফেব্রুয়ারি চিহ্নিত ভূমিদস্যুরা প্রবাসী গোলাম মাওলার জমি জবরদখলের চেষ্টা করে। এ সময় ভূমিদস্যুদের হামলায় ১২ জন আহত হয়। প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে স্থানীয় থানা পুলিশও রহস্যজনক কারনে নিরব রয়েছে। অবিলম্বে আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল মতিন ও বিএনপি নেতা মামরুলকে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।

বিএনপি নেতা মামুনুর রশীদ মামরুল মুঠোফোনে বলেন, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক না। উল্টো প্রবাসী পরিবার তাদের বিরুদ্ধে ১০ টি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে বলেও তিনি দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version