
মৌলভীবাজারের কুলাউড়ায় আসামিকে জামিনে মুক্তির প্রলোভনে আড়াই লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ফারুক আহমদ (৪৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার (২ জুলাই) বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন। এর আগে মঙ্গলবার রাতে জেলার বড়লেখা উপজেলার মুড়াউল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নজরুল ইসলাম কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের বাসিন্দা। তার ভাই রুহুল আমিন একাধিক মামলায় আসামি হয়ে বর্তমানে কারাবন্দি অবস্থায় আছেন। এ সুযোগে বড়লেখার পানিধার এলাকার ফারুক আহমদ নামের ওই ব্যক্তি নিজেকে প্রভাবশালী পরিচয় দিয়ে দাবি করেন, তিনি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে নজরুল ইসলামের ভাইকে জামিনে বের করে দিতে পারবেন। এজন্য তিনি ভুক্তভোগীর কাছ থেকে আড়াই লাখ টাকা নেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ১৭ মার্চ কুলাউড়া পৌরসভার নূরজাহান রেস্টুরেন্টে কয়েকজনের উপস্থিতিতে ফারুক আহমদের সঙ্গে ভুক্তভোগীর একটি চুক্তি হয়।
শর্ত ছিল, তিন দিনের মধ্যে জামিন না হলে ২ লাখ ৫০ হাজার টাকা ফেরত দিতে হবে। চুক্তির ভিত্তিতে পূবালী ব্যাংকের একটি অ্যাকাউন্টের মাধ্যমে তাকে টাকা দেওয়া হয়। তবে টাকা নেওয়ার পরও জামিনের কোনো ব্যবস্থা না হওয়ায় ভুক্তভোগী নজরুল অভিযুক্ত ফারুকের সঙ্গে যোগাযোগ করলে তিনি সময়ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে তিনি টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান এবং হুমকি দেন। এ ছাড়া অভিযুক্ত ব্যক্তি একইভাবে ওই ভুক্তভোগীর পরিচিত এক ব্যক্তির কাছ থেকে বিদেশে পাঠানোর কথা বলে নগদ ৩০ হাজারসহ বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা নিয়েছেন বলেও উল্লেখ করা হয়।
পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন বলেন, ‘টাকার বিনিময়ে জামিন করিয়ে দেওয়ার নামে প্রতারণা গুরুতর অপরাধ। পুলিশ ও বিচার বিভাগ নিয়ে সাধারণ মানুষের বিশ্বাসকে চরমভাবে ভঙ্গ করে কেউ যদি আইন বা আদালতের প্রক্রিয়ার বাইরে গিয়ে টাকা নিয়ে জামিনের আশ্বাস দেয়, তা সরাসরি প্রতারণা এবং ফৌজদারি অপরাধের শামিল। এই ঘটনায় কুলাউড়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে।’ তিনি আরো বলেন, ‘আমরা সবাইকে আহ্বান জানাই কোনো ব্যক্তি জামিন, মামলা, পুলিশি সহায়তা বা আদালতসংক্রান্ত বিষয়ে টাকার বিনিময়ে ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দিলে সতর্ক থাকুন। এ ধরনের প্রতারকচক্র সম্পর্কে পুলিশকে তথ্য দিন। জেলা পুলিশ সব সময় আইনের সঠিক প্রয়োগ ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।’



Hello & Good Day
There are hundreds of tax credits and incentives available to small businesses, though many business owners are unaware of them. These are funds that don’t need to be paid back & the average funding amount is $200k! Visit the link below to learn more: https://cutt.ly/BrSMcLRf
Best,
Kristi
If at any point you decide not to receive subsequent communications from us, simply fill the form at bit. ly/fillunsubform with your domain address (URL).
18 Golden Knowes Road, Le Roy, CA, USA, 90686
Hello and good day,
Did you know there are hundreds of tax credits and incentives available to business and commercial property owners — many of which go unclaimed?
The average eligible savings exceeds \$100,000.
For a small monthly subscription (based on your business size), we’ll keep you informed of what you qualify for. There’s no upfront cost — GMG will conduct a complimentary Incentive Analysis. If the analysis reveals meaningful benefit, our procurement fees will apply per project or hourly, as outlined in Circular 230.
Let’s explore what’s available to you:
https://www.kristireedstrydeandgmgadvisor.com
Best regards,
Kristi Reed
Stryde & GMG
Senior Advisor
585-706-7721
When you prefer not to get any more messages from this message, please fill the form at bit. ly/fillunsubform with your domain address (URL).
Quadra 79, Kingston, CA, USA, 93872