///

জুড়ী প্রেসক্লাবের দুই যুগ পূর্তি

8 mins read

মৌলভীবাজার জেলার জুড়ীতে “জুড়ী প্রেসক্লাবের (১৯৯৮) দুই যুগ পূর্তি উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) রাত ৯টায় জুড়ী মিডিয়া সেন্টারে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট আনোয়ার ইসলামের সভাপতিত্বে ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম (তারা মিয়া), থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ জসিম উদ্দিন, একাডেমিক সুপারভাইজার মো: আলাউদ্দিন, গোয়ালবাড়ী ইউপি’র সাবেক চেয়ারম্যান শাহাব উদ্দিন লেমন, পশ্চিমজুড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জুবের হাসান জেবলু, আওয়ামীলীগ নেতা জামাল উদ্দিন, নবেন্দু শেখর ঘোষ চঞ্চল, প্রথমআলো প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, জুড়ী প্রেসক্লাব সহ-সভাপতি এম এম শামছুল ইসলাম, এবিএম নুরুল হক, হারিস মোহাম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান শাহীন, দপ্তর সম্পাদক ও জুড়ী রিপোর্টার্স ইউনিটি সভাপতি মনিরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক জহিরুল ইসলাম সরকার,অর্থ সম্পাদক ও জুড়ী অনলাইন প্রেসক্লাব এর সাধারন সম্পাদক হাবিবুর রহমান খান, সাংবাদিক জায়েদুল ইসলাম, ইউপি সদস্য আবুল কাশেম, প্রবাসী মুজিবুর রহমান, সাইফুর রহমান, জুড়ী রিপোর্টার্স ইউনিটি সদস্য আদনান চৌধুরী, মাহফুজুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version