////

জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

9 mins read

সিলেট জেলা পুলিশ লাইন্সের হলরুমে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।

৬ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় পুলিশ লাইন্সের হলরুমে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয় ৷ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রাশাসন ও অর্থ) মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শেখ মো. সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু সুফিয়ান এবং অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. রফিকুল ইসলাম সহ সিলেট জেলার সকল উর্ধ্বতন কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন ইউনিটের ইনচার্জগণ।

সভায় জুন-২০২৩ মাসে জেলার সার্বিক অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা সহ মামলা তদন্তে সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

পরে পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন সিলেট জেলার সার্বিক আইন-শৃংখলা ভাল থাকায় এবং মামলা তদন্তসহ সার্বিক বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি থাকায় সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি জুন/২০২৩ মাসের ভাল কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্সদের মধ্য হতে অফিসার ইনচার্জ, কোম্পনীগঞ্জ, বালাগঞ্জ এবং ফেঞ্চুগঞ্জ থানা এবং ডিবি (উত্তর) ও তার টিমকে ক্লু-লেস হত্যা মামলা রহস্য উদ্ঘাটন, চোরাচালান ও ডাকাত গ্রেফতার করায় শুভেচ্ছা স্মারক ও নগদ অর্থ পুরষ্কার প্রদান করা হয়।

আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করতে নির্দেশ দেন পুলিশ সুপার।

পর্যটক হত্যার রহস্য উদঘাটন করায় গোয়াইনঘাট থানা-কে ও অস্ত্র উদ্ধার করায় ওসমানীনগর থানা-কে বাংলাদেশ পুলিশের অভিভাবক আইজিপি মহোদয় পুরস্কৃত করেন এবং যা পুলিশ সুপার নিজ হাতে সংশ্লিষ্ট থানার অফিসারদের আজকের কনফারেন্সে প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version