/////

জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জামাল খানের মুক্তির দাবিতে গোয়াইনঘাটে বিক্ষোভ মিছিল

4 mins read

গোয়াইনঘাট থেকে নিজস্ব সংবাদদাতা :: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও বর্তমান সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জামাল খানের মুক্তির দাবিতে গোয়াইনঘাটে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

৩০ মে মঙ্গলবার বিকেলে উপজেলার ফতেহপুর বাজারে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে এক পথসভায় মিলিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহমেদ হুমায়ুন জামাল’র সভাপতিত্বে ও সদস সচিব শাহাবুদ্দিন শিহাব।

এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বিলাল উদ্দিন, মিনহাজ উদ্দিন, সদস্য সাহেদ আহমদ রাজা, ইলিয়াছ, লোকমান, ফরহাদ, সাত্তার, ডালিম, এবাদুর রহমান, এখলাছ, দুলাল, রিয়াজ উদ্দীন বাবুল, ফাহিম, মুন্না, জসিম, রফিক, ফয়ছল, বিলাল, আবুল, এবাদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version