//

জৈন্তাপুরের নিম্নমানের কংক্রিট দিয়ে হচ্ছে রাস্তার কাজ

7 mins read

উপজেলার চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি গ্রামে প্রায় ৮৭লক্ষ টাকা ব্যায়ে নানা অনিয়মের মধ্যে দিয়ে শুরু থেকে চলছে প্রায় দেড় কিলোমিটার রাস্তা কার্পেটিং এর কাজ।

এলাকাবাসীর অভিযোগ সরকারি শিডিউল অনুযায়ী কোন কাজই হচ্ছে না, ছোট বড় দুটি কালভার্ট করা হয়েছে রড ও পাথরের পরিমাণ সঠিক দেয়া হয়নি তাছাড়া রাস্তায় বিট বালুর পরিবর্তে ফেলা হয়েছে টিলার লাল মটি এবং ১নম্বর ইটের কংক্রিট দেওয়ার কথা থাকলেও ফেলা হচ্ছে ২/৩ নম্বরে কংক্রিট যা একেবারেই নিম্নমানের, এছাড়া কাজের শিডিউল অনুযায়ী যে পরিমাণ কংক্রিট ফেলার কথা তা ফেলা হচ্ছে না।

এবিষয়ে এলাকার বাসিন্দা কামরুল ইসলাম, মানিক মিয়া, নজরুল ইসলাম, আব্দুর রশিদ, শাহিন সহ একাদিক ব্যক্তি জানান কাজ শুরু থেকে ঠিকাদারী প্রতিষ্টান আনোয়ার এন্টারপ্রাইজ এই কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতি করে আসছে আমরা এলাকাবাসী বার বার ঠিকাদারি প্রতিষ্ঠান ও উপজেলা ইন্জিনিয়াকে অবগত করেও তেমন কোন প্রতিকার পাইনি, এবারের আমরা উপজেলা চেয়ারম্যান ও মাননীয় কে বিষয়টি অবগত করব।

ইউপি সদস্য অহিদুর রহমান জানান জাতীয় সাংসদ প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এমপি আমাদের এলাকাবাসী দীর্ঘদিনের পত্যাশা পুরণ করেছেন, রাস্তার কাজ আমি প্রতিনিয়ই পরিদর্শন করছি এলাকার বাসির অভিযোগ গুলো সঠিক, আমি প্রতিনিয়ত ঠিকাদারি প্রতিষ্ঠান ও উপজেলা ইন্জিনিয়ারে সাথে যোগাযোগ করছি।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version