
মুরাদ হাসান জৈন্তাপুর :: সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরে নিত্যপণ্যের বাজারে সহকারী কমিশনার (ভূমি) নিত্যপণ্যের মূল্য যাচাইয়ে বাজার মনিটরিং করেছেন।
সোমবার (২৮ অক্টোবর) বেলা ১২টায় সহকারী কমিশনার (ভূমি) পুলিশসহ জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে নিত্যপণ্যের মূল্য যাচাই করতে মনিটরিং করেছেন।ক্রেতারা সহকারী কমিশনার (ভূমি) এর উপস্থিতিতে নিত্যপণ্য ক্রয় করেন এবং ভীড় করতে থাকেন।ক্রেতারা পিঁয়াজ এক শত দশ, আলু পঞ্চাশ টাকা দরে কিনতে পেরে সন্তোষ প্রকাশ করে।
ক্রেতারা এ সময় বলেন-প্রতিনিয়ত প্রশাসন কর্তৃক বাজার মনিটরিং করা হলে দোকানদাররা বেশি দাম নিতে পারবে না। তাই ক্রেতাদের দাবি-নিয়মিত বাজার মনিটরিং যাতে করা হয়। বাজার মনিটরিংয়ের সময় এক আলু আড়তদারকে দাম বেশি নেয়া ও হিসাব না রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক হাজার টাকা জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী এ জরিমানা করেন।নিত্যপণ্যের বাজার মনিটরিংয়ের সময় তিনি ব্যবসায়ীদের ন্যায্যমূল্য দ্রব্য বিক্রিসহ বাজার দরের তালিকা দোকানের দৃশ্যমান জায়গায় রাখার নির্দেশ দেন।

সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী বলেন- নিত্যপণ্যের বাজার মনিটরিংয়ে গিয়ে দ্রব্যের দাম বেশি নেয়ার অভিযোগে আড়ৎদারকে এক হাজার, সবজির বাজারে এক হাজার,পোল্ট্রি বাজারসহ আরো হাজার খানেক টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালিক রুমাইয়া জানান-নিত্যপণ্যের সঠিক মূল্য যাতে ক্রেতারা পণ্য কিনতে পারে বলে মনিটরিং জোরদার করা হয়েছে। নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণের জন্য নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে এবং তা চলমান থাকবে। উল্লেখ্য যে, কয়েক দিন আগেও সহকারী কমিশনার (ভূমি) বাজার মনিটরিং করেছেন। তিনি ওই দিন দাম বেশি নেয়ার অভিযোগে অনেক ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা করেন।


