//

জৈন্তাপুরে আইনশৃঙ্খলা কমিটি ও মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

11 mins read

জৈন্তাপুর উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় সভা ও আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম এর সভাপতিত্বে পৃথক ভাবে এসব সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুর রব, ইউপি চেয়ারম্যান মো. ইন্তাজ আলী, মো. সুলতান করিম, বাহারুল আলম বাহার, মো. রফিক আহমদ, মো. কামরুজ্জামান চৌধুরী, জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: মমি দাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা প্রকৌশলী একেএম রিয়াজ মাহমুদ, উপজেলা আবাসিক প্রকৌশলী (পিডিবি) সজল চাকলাদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সালাউদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম। এছাড়া সভায় সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি অতীতের চেয়ে ভালো ও স্বাভাবিক থাকায় প্রশাসন-কে ধন্যবাদ জানানো হয়।

যানজট নিরসনে অবৈধ টমটম গাড়ি নিয়ন্ত্রণ করা, সদরের বাসষ্টেশন থেকে হাসপাতাল পর্যন্ত রাস্তা প্রস্থতকরণ সংস্কার কাজ দ্রুত বাস্তবায়ন। সরকারী জায়গার উপর নিমির্ত অবৈধ মার্কেট, ইমরান আহমদ কলেজ সংলগ্ন ড্রেইনের উপর নির্মিত বাড়ী সহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ, শ্রীপুর কোয়ারী হতে অবৈধ ভাবে পাথর উত্তোলন বন্ধ রাখা, শ্রীপুর আসামপাড়া এবং আলু বাগান এলাকায় পাহাড় টিলা কর্তন করে পাথর উত্তোলন বন্ধ করা, ব্যবসা প্রতিষ্ঠানের বাণিজ্যিক লাইসেন্স নবায়ন করা, চোরাচালন রোধ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণে পুলিশ সহ উপজেলা প্রশাসনের মনিটরিং কার্যক্রম আরও জোরদার করা। হাটবাজার নিয়মিত মনিটরিং করার উপর আহবান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version