/////

জৈন্তাপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরণ সম্পন্ন

8 mins read

জৈন্তাপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সম্পন্ন করা হয়েছে।

শুক্রবার (২১শে ফেব্রুয়ারী) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জৈন্তাপুর বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলালের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা।

আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন ইসলামি ফাউন্ডেশন জৈন্তাপুরের সুপারভাইজার মো মঈনুল হক। এ সময় বিশেষ অতিথি হিসেবে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলার প্রধান প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ, জৈন্তাপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) উসমান গনী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মিলাদুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ,আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ- সহকারী প্রকৌশলী রুহুল আমিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালাম সহ বিভিন্ন স্কুল হতে আগত শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। পরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৫ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version