///

জৈন্তাপুরে আরডিআরএস’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন

7 mins read

জৈন্তাপুর উপজেলায় ঝড়েপড়া শিশু-কিশোরদের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে প্রাথমিক স্থরে কাজ করা বে-সরকারী সংস্থা আরডিআরএস বাংলাদেশ’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন।

বুধবার (৮ ফেব্রুয়ারী) দুপুরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জৈন্তাপুর কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইন্তাজ আলী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলোন জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, সদস্য নাজমুল ইসলাম৷

অনুষ্ঠানে বক্তারা আরডিআরএস বাংলাদেশ’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী’র শুভ সুচনা করেন।

উপজেলা ব্যবস্থাপক শফিউল আলমের সভাপতিত্বে ও প্রোগ্রাম সুপার ভাইজার মাসুদ আহমদের সঞ্চালনায় অনুষ্টানে উপস্থিত ছিলেন উপজেলা প্রোগ্রাম সুপার ভাইজার মো. আলাল উদ্দিন আলাল, সুমন আল মামুন, সুখী বেগম, শিপ্রা ব্যানার্জী ও আনোয়ারা বেগম।

আরডিআরএস বাংলাদেশ ১৯৭২ সাল থেকে সমাজের সুবিধা বঞ্চিত অসহায় মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে। জৈন্তাপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম’র আওতায় সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে ঝড়ে পড়া শিশুদের স্কুলমূখী করতে ৮২ টি শিখন স্কুল চলমান আছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version