
সিলেটের জৈন্তাপুরে বাংলাদেশ সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) অর্থায়নে এবং জৈন্তাপুর উপজেলা পরিষদের বাস্তবায়নে উপজেলা পরিষদ হলরুমে জৈন্তাপুরে ই-মিউটেশন অনলাইন ভূমি উন্নয়ন কর সংগ্রহ এবং ভূমি ব্যবস্থাপনা বিষয়ে ১দিনোর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয় ৷
শনিবার (২৬ নভেম্বর) সকাল ১০ টায় সহকারি কমিশনার (এসিল্যান্ড) রিপামনি দেবীর সভাপতিত্বে ও জাইকার প্রতিনিধি আজিজুর রহমানের সঞ্চালনায় প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন ৷ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম৷ উপজেলা একাডেমিক সুপার ভাইজার আজিজুল ইসলাম ৷
ই-মিউটেশন অনলাইন ভূমি উন্নয়ন কর সংগ্রহ এবং ভূমি ব্যবস্থাপনা সটিক ও নির্ভূল ভাবে করতে হয় সে বিষয়ে প্রশিক্ষণার্থীদের শিখানো হয় ৷
প্রশিক্ষনে বিভিন্ন স্কুলের প্রধানগণ, মাদ্রাসা শিক্ষকগন, সাংবাদিকগন, ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাগণ, অনলাইন মাধ্যমে কাজ করা উপজেলার বিভিন্ন পর্যায়ের উদ্যােগতাগণ সহ ৮০ জন অংশ গ্রহণ করেন ৷



