//

জৈন্তাপুরে এনআরবিসি ব্যাংকের পক্ষ হতে বন্যার্তদের মধ্যে সহায়তার অর্থ বিতরণ

6 mins read
সিলেটের জৈন্তাপুর এনআরবিসি ব্যাংকের পক্ষ হতে বন্যার্তদের মধ্যে আর্থিক সহায়তার অর্থ বিতরণ করা হয় ৷
১১ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১১টায় এনআরবিসি ব্যাংক জৈন্তাপুর শাখা হতে বন্যার্তদের মধ্যে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ ৷ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংক সিলেট শাখার আব্দুল কাদের তালুকদার ৷ নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইন্তাজ আলী, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, এনআরবিসি জৈন্তাপুর শাখার ব্যবস্থাপক শাহিন মো. শাহরিয়ার, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম.এম রুহেল, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাবের সদস্য রেজওয়ান করিম সাব্বির, যুবলীগ নেতা মাসুদ আহমদ ৷ এছাড়া উপস্থিত ছিলেন বিকাশ প্রতিনিধি হাফিজ মাওলানা মুহিবুর রহমান, এনআরবিসি জৈন্তাপুর শাখার অন্যান্য কর্মকর্তাবৃন্দরা ৷
পরে অতিথিরা উপস্থিত বন্যার্তদের মধ্যে এনআরবিসি ব্যাংকের অর্থ সহায়তা বিতরণ করেন ৷

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version