

জৈন্তাপুরে চিকনাগুল প্রবাসী কল্যাণ পরিষদের সহায়তা বিতরণ৷ আত্ম-মানবতার সেবায় নিয়োজিত সম্প্রতি- ঐক্যর বন্ধনে আর্তমানবতার কল্যানে স্লোগানে জৈন্তাপুর চিকনাগুল কল্যাণ পরিষদের সহায়তা বিতরণ করা হয়৷
শুক্রবার (২৩ এপ্রিল) উপজেলার চিকনাগুল আদর্শ উচ্চ বিদ্যালয় হল রুমে সংগঠনের উপদেষ্টা মাওলানা বশিরুল আমিনের সভাপতিত্বে ও শরিফুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন চিকনাগুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ আবুল হাসান, সাধারণ সম্পাদক রহমত আলী, সাবেক ইউপি সদস্য হাফেজ আব্দুল মুছাব্বির ফরিদ, সমাজ সেবক মইনুল হোসেন আয়ানী, সারোয়ার রহিম চৌধুরী, মুজিবুর রহমান, সেলাল আহমেদ, মোহাম্মদ আলী, আকমল হোসেন চৌধুরী, পরিষদের সভাপতি ও জৈন্তাপুর প্রবাসী গ্রুপ বাহরাইন শাখার সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক সাজ্জাদ জাকারিয়া সিকদার।
ইউনিয়নের বিভিন্ন গ্রামের বিভিন্ন জটিল ৬২জন রোগীদের মধ্যে ১লক্ষ ২৪ হাজার টাকা অনুদান বিতরণ করেন৷


