//

জৈন্তাপুরে জাতীয় বীমা দিবস পালিত

6 mins read

জৈন্তাপুর উপজেলায় জাতীয় বীমা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

বুধবার (১ লা মার্চ) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলামের সভাপতিত্বে ও ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড’র এজিএম নাছির উদ্দিনের পরিচালনায় জাতীয় বীমা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (এসিল্যান্ড) রিপামনি দেবী, উপজেলা কৃষি অফিসার শামীমা আক্তার, উপজেলা সমাজসেবা অফিসার একেএম আজাদ ভূইয়া, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ।

সভায় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ বলেন, নিশ্চিত ভবিষ্যৎ জীবনের জন্য প্রতিটি পরিবারের সদস্যদের জীবন বীমা গঠন করা প্রয়োজন। শেখ হাসিনা সরকারের জীবন বীমা গঠনে গুরুত্ব দিয়ে আসছে। তিনি সরকারের নিবন্ধিত কোম্পানীতে সঠিক ভাবে তথ্য জেনে জীবন বীমা পলিসি গঠন করার আহবান জানান। অনুষ্ঠানের শুরুতে এক র্যালী বের করা হয়। সভায় উপজেলায় ২১ জন বীমা গ্রাহকদের মধ্যে জীবন বীমা দাবীর ৪ লাখ ৯৮ টাকা চেক হস্থান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version