///

জৈন্তাপুরে তরুন ব্যবসায়ী মাসুকের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

12 mins read

জৈন্তাপুর উপজেলার মুক্তাপুর কদমখাল এলাকার বাসিন্দা নূরুল আমিন কন্টেকটার বড় ছেলে তরুন ব্যবসায়ী মাহমুদুল হাসান মাসুক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহ —- রাজিউন)। মৃতুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। তিনি পিতা-মাতা ১ভাই, ১ বোন, স্ত্রী ৪ কন্যা সন্তান সহ অসংখ্যা আত্মীয় স্বজন ও বন্ধু-বান্ধব ও গুনগ্রাহী রেখে যান।

বুধবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় মাহমুদুল হাসান মাসুক নিজ বাড়িতে ব্রেইনষ্টুক আক্রান্ত হন। তাৎক্ষনিক ভাবে তাকে সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়। ঐদিন রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বাদ জোহর রাজবাড়ি ফুটবল মাঠে মরহুম মাহমুদুল হাসান মাসুকের জানাজার নামাজ শেষে উত্তর মাহুতহাটি সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

জানাযার নামাজের পূর্বে স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার। পরিবারের পক্ষে মরহুমের পিতা নূরুল আমিন এবং মরহুমের ছোট ভাই কামাল আহমদ সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।

জানাজার নামাজে আরও উপস্থিত ছিলেন জৈন্তিয়া ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আব্দুল মৌলা চৌধুরী, চেয়ারম্যান মো: ইন্তাজ আলী, চেয়ারম্যান ফখরুল ইসলাম, আতাউর রহমান বাবুল, সাবেক চেয়ারম্যান এখলাছুর রহমান ও মো. আলমগীর হোসেন, অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. হানিফ, সাবেক সভাপতি ফয়েজ আহমদ, প্রধান শিক্ষক মোস্তাক আহমদ সহ ব্যবসায়ী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, আলেম এবং সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করেন।

তরুন ব্যবসায়ী মাহমুদুল হাসান মাসুকের মৃত্যতে শোক প্রকাশ করেন : জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হোসেন মো: হানিফ প্রমূখ। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে তাহার শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version