

সিলেটের জৈন্তাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে শতাধিক দুস্থ মহিলাদের মধ্যে তিনমাস ব্যাপী সেলাই প্রশিক্ষনের কার্যক্রম উদ্ভোধন করা হয়।
৭ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টায় জৈন্তাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে শতাধিক দুস্থ মহিলাদের তিনমাস ব্যাপী সেলাই প্রশিক্ষনের উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। আরও উপস্থিত ছিলেন উপজেলা তথ্য আপা তাসলিমা ফেরদৌসী মনি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম প্রমুখ।

