
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুরে আসন্ন সংসদ নির্বাচনে উপলক্ষে নির্বাচনী আচরণবিধি প্রচার ও নারী ভোটারদের ভোটদানে উৎসাহিতকরণের লক্ষ্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত।
১৯ জানুয়ারী সোমবার দুপুর ১২টায় উপজেলার নিজপাট ইউনিয়ন পরিষদের মাঠে আয়োজিত উঠান বৈঠকে নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা। আরও উপস্থিত ছিলেন নিজপাট ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য ও সদস্যাবৃন্দগন। এছাড়া উপস্থিত ছিলেন নিজপাট ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড হতে আগত নারী ভোটরগণ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ট সুন্দর ভাবে আমরা উপহার দিতে পারি। পাশিাপশি গণভোটের জন্য আমরা সবাই ঐক্যবন্ধ ভাবে হ্যাঁ ভোট প্রয়োগের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে পারি। তিনি আরও বলেন উঠান বৈঠকে উপস্থিত নারী ভোটারদের মাধ্যমে গ্রামে গ্রামে ও পাড়া মহল্লায় অন্যান্য নারীদের কাছে হ্যাঁ ভোটের বার্তা পৌছে দিতে হবে। সবাই যাহাতে নিরাপদে ভোট প্রয়োগ করতে পারেন সে জন্য উপজেলা প্রশাসন সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করেছে।


