//////

জৈন্তাপুরে নীলনদে (সারীনদী) ডুবে ১পর্যটকের মৃত্যু

8 mins read
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :: জৈন্তাপুরে নীল নদ খ্যাত সারী নদীর সাহেবমারা ড্রয়ারের চোরাবালিতে আটকা পড়ে ১পর্যটকের মৃত্যু।
এলাকাবাসী সূত্রে জানাযায় : ৩০ জানুয়ারী শুক্রবার দুপুর ১টায় সিলেটের জৈন্তাপুর উপজেলার নীলনদ খ্যাত সারী নদীর নীল জলরাশির সাহেব মারা ড্রয়ারে নামক স্থানের চোরাবালিতে তলিয়ে যান সিলেট হযরত শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ২০২২-২০২৩ সেশনের ছাত্র মো: মুসআব আমীন নামের ছাত্র নিখোঁজ হন।
নিখোঁজের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে জৈন্তাপুর উপজেলা ফায়ার সার্ভিস ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের দুটি টিম ঘটনান্থলে পৌছে তল্লাসী অভিযান পরিচালনা করে বিকাল অনুমান ৪টায় নিখোঁজ ছাত্রের নিতর দেহ উদ্ধার করেন।
নিহত ছাত্র মো: মুসআব আমীন (২৮) গাজীপুর জেলার কালিয়াকর উপজেলার সকিপুর গ্রামের মো: শহিদুর রহমান এরছেলে ও সিলেট হযরত শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ২০২২-২০২৩ সেশনের ছাত্র বলে জানা যায়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহবুবুর রহমান মোল্লা জানান, সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌছে দীর্ঘ তিন ঘন্টা তল্লাসী করে নিখোঁজ ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়। আমরা সুরতহাল প্রস্তুত পূর্বক মৃতদেহটি সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজে প্রেরণের প্রস্তুতি গ্রহণ করছি।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version