//

জৈন্তাপুরে পরওয়ানা ভূক্ত ৩ আসামী গ্রেফতার

7 mins read

সিলেটের জৈন্তাপুরে পুলিশের অভিযানে পরওয়ানা ভূক্ত ৩ আসামী গ্রেফতার, আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ।

পুলিশ সূত্রে যানাযায়, উপজেলার আইন শৃংঙ্খলা বজায় রাখতে বিভিন্ন মামলার পরওয়ানাভূক্ত, সাজাপ্রাপ্ত সহ অন্যান্য অপরাধ কর্মকান্ডে জড়ীতদের আটক করতে জৈন্তাপুর মডেল থানা পুলিশ উপজেলা জুড়ে সাড়াশি অভিযান পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার (৩ মার্চ) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মামলার পরওয়ানা ভূক্ত ৩ আসামী গ্রেফতার করা হয়েছে। তারা হলেন নিজপাট ইউনিয়নের বগাবিল (পাখিবিল) গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সোলেমান আহমদ (২৫), চারিকাটা ইউনিয়নের ভিত্রিখেল পশ্চিম গ্রামের মোসাদ্দের আলীর ছেলে শামসুল হক (৫২), জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী ঝিঙ্গাবাড়ী গ্রামের জসিম উদ্দিনের ছেলে মো. মুমিনুল ইসলাম (২৫)।

শনিবার (৪ মার্চ) সকাল ১০টায় আটককৃত ৩ আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল আটকের বিষয় নিশ্চিত করে জানান, পুলিশের সাড়াশী অভিযানে পরওয়ানাভূক্ত তিনজনকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আমাদের সাড়াশী অভিযান চলমান আছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version