জৈন্তাপুরে অভিজাত মিষ্টান্ন ও বেকারী ফুডস্ পিউরিয়া ফুডস প্রোডাক্ট লিমিটেড এর ৩১তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৩ই নভেম্বর) সকাল ১০ টায় উপজেলার দরবস্ত বাজার ত্রিমুখি পয়েন্টে রোজ টাওয়ারের নিচতলায় আউলেটের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রারম্ভে ফিতা কেটে শোরুমের শুভ উদ্বোধন করেন পিউরিয়া ফুডস প্রোডাক্ট লিমিটেডের ব্যবস্হাপনা পরিচালক কফিল উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভা ও মোনাজাত অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় পিউরিয়া ফুডসের এজিএম শওকত আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিউরিয়া ফুডস প্রোডাক্ট লিমিটেডের চেয়ারম্যান মো. ইকবাল উদ্দিন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বর্ষীয়ান আলেম ও দরবস্ত বাজার জামে মসজিদের সাবেক ইমাম হযরত মাওলানা হাবিবুর রহমান (দা:বা), জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল আহমেদ, রোজ টাওয়ারের এমডি আব্দুর রহমান, বশির উদ্দিন মেম্বার।
আরও উপস্থিত ছিলেন পিউরিয়া ফুডস প্রোডাক্ট লিমিটেডের কর্মকর্তা শাহাদাৎ হোসেন, আশরাফ আলী, এন আই রুবেল, জাহাঙ্গীর আলম, ৩১তম শাখার সত্ত্বাধীকারী আমিনুল ইসলাম, মন্জুর আলী, মোহাম্মদ রাজু, ব্যবসায়ী হাজী আলা উদ্দিন, আনোয়ার হোসেন, শাহীন আহমেদ।
আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন দারুল উলুম মদিনাতুল উলুম খরিলহাট মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আবু হানিফা (দা:বা)। এ সময় মোনাজাতে স্থানীয় বিভিন্ন মাদ্রাসার আলেম উলামাগণ মোনাজাতে অংশ গ্রহন করেন।


