
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৫২পিস ইয়াবা সহ ৩জন আটক।
২২ ডিসেম্বর মঙ্গলবার রাত ১১টায় গোপন সংবাদের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রাজন চন্দ্র দেব এর নেতৃত্বে সঙ্গীয় অফিসারও ফোর্সগণ দরবস্ত বাজার হাজী মহসিন কমপ্লেক্সের নিচ তলার পশ্চিম পাশের ২নম্বার দোকানে বিশেষ অভিযান পরিচালনা করে ১৫২ পিস ইয়াবা সহ উপজেলার দরবস্ত ইউনিয়নের ফান্দু গ্রামের মৃত জহির উদ্দিন এর ছেলে আব্দুল জব্বার (২৮), জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের রামপ্রসাদ গ্রামের মৃত কয়ছল মিয়ার ছেলে জিসান (২০) এবং গোয়াইনঘাট উপজেলার লাউবিল (জুলাই) গ্রামের আব্দুল মোছাব্বির এর ছেলে মারুফ আহমদ (২৬) কে আটক করা হয়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবৃুবুর রহমান মোল্লা ১৫২পিস ইয়াবা তিনজন আটকের বিষয় নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক ২৩ ডিসেম্বর মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়। আমাদের মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চলমান আছে।


