//

জৈন্তাপুরে পুলিশের হাত থেকে সাজাপ্রাপ্ত আসামী ছিনিয়ে নেওয়ার চেষ্টা ব্যর্থ

6 mins read

সিলেটের জৈন্তাপুরে পুলিশের হাত থেকে ১বৎসরের সাজাপ্রাপ্ত আসামী ছিনিয়ে নেওয়ার চেষ্টা ৷

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, ১৮ জুলাই রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিত্বে জৈন্তাপুর মডেল থানা পুলিশের এস.আই মনিরুজ্জামান ও সঙ্গীয় ফোর্স দরবস্ত বাজারে অভিযান পরিচালনা করে৷ একপর্যায় তারা ১বৎসরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী উপজেলার দরবস্ত ইউনিয়নের তেলিজুরী গ্রামের আব্দুল হাফিজ এর ছেলে আবু সুফিয়ান বাদশা (২৬) কে আটক করে ৷

এসময় আবু সুফিয়ান পালানোর চেষ্টা চালালে স্থানীয় জনতা উত্তেজিত হযে উঠে৷ পরে পুলিশ পরিচয় জানতে পেরে আসামীকে নিয়ে নিরাপদে থানায় নিয়ে যাওয়ার সুযোগ করে দেয় ৷

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমদ বলেন, কিছু এলাকায় আসামী ধরতে গেলে অনেক সময় আসামী কৌশলের আশ্রয়নিতে চেষ্টা করে ৷ এক্ষেত্রে তাই হয়েছিল৷ কিন্তু দক্ষ অফিসার হওয়ায় দ্রুত এলাকাবাসীর সহায়তায় উত্তেজিত জনতাকে শান্ত করে ধৃত আসামীকে গ্রেফতার করে নিয়ে আসে৷ আগামীকাল থৃত আসামীকে আদালতে প্রেরণ করা হবে ৷

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version