

জৈন্তাপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১শত ৩তম জন্মবার্ষিকী’তে জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত দিন ব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা কমপ্লেক্স-এ অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরাল-এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জৈন্তাপুর প্রেসক্লাব।

সকাল ১১টায় উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) রিপামনি দেবী, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল, জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সস্পাদক লিয়াকত আলী, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ, উপজেলা কৃষি অফিসার শামীমা আক্তার, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম ৷

সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক ও সামাজিক জীবনের বিভিন্ন দিক আলোচনা করে আমাদের নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। বঙ্গবন্ধুর আর্দশ বুকে লালন করে এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শ্রী জয়মতি রানী, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. আজিজুল হক খোকন, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. জুলহাস মিয়া, বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট হানিফ আহমদ, উপজেলা শ্রমিকলীগ সভাপতি ফারুক আহমদ, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল মান্নান, উপজেলা যুবলীগ আহবায়ক আনোয়ার হােসেন, নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার আব্দুল জলিল, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক শওকত আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মনজুর এলাহী সম্রাট, সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য হাজী মাহমুদ আলী, মো. ইয়াহিয়া ও সোহেল রানা।
দুপুর ১২টায় শিশু-কিশোরদের নিয়ে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী’তে কেক কাটা হয়। অনুষ্ঠানে রচনা ও চিত্ররাঙ্গন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


