
জৈন্তাপুর (সিলেট)প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুর উপজেলায় জৈন্তাপুর মডেল থানা পুলিশের আয়োজনে সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক ও সাইবার অপরাধ প্রতিরোধের লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (১৩ই ডিসেম্বর) বিকেল ৫টায় জৈন্তাপুর উপজেলার চারনম্বার বাংলা বাজারে সভা অনুষ্ঠিত হয়। জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার সভাপতিত্ব অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজি আলমগীর হোসেন, ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলাম, উপ-পুলিশ পরিদর্শক জাকিরুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল হালিম, মানবাধিকার সংগঠন হিট ফাউন্ডেশন জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি ইমাম উদ্দিন ,পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের নেতা ওয়াদুল মিয়া, ৪নং বাংলাবাজার বালু ব্যবসায়ী সমিতির সভাপতি রফিক আহমেদ, উপজেলা যুবদলের কর্মী হেলাল খান, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নজির আহমেদ, ইউনিয়ন কৃষকদলের সভাপতি তাজুল ইসলাম।
সভায় বক্তারা বলেন ইউনিয়নের বিভিন্ন আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, চোরাচালান, ইভটিজিং রোধ সহ সামাজিক ও রাষ্ট্রিয় অবক্ষয় দূর করতে পুলিশের সহযোগিতার পাশাপাশি পুলিশকে সঠিক তথ্য দেয়ার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।
সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, এই মূহুর্তে সবচেয়ে চেলেঞ্জিং কাজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করা। এ বিষয়ে তিনি উপজেলার সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি তিনি বলেন, নতুন কর্মস্থলে যোগদানের পর তিনি মাদকের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন। এ বিষয়ে পুলিশ কঠোর থেকে আর কঠোরতর হবে বলে আশ্বাস প্রদান করেন। তিনি বলেন আইনি সহায়তা পেতে থানার দরজা সকলের জন্য উন্মুক্ত। যে কোন সমস্যা নিয়ে সরাসরি বা অফিসিয়াল ফোনে যোগাযোগের আহবান জানান। পাশাপাশি মডেল অপরাধমুক্ত উপজেলা গড়ে তুলতে জৈন্তাপুর মডেল থানা পুলিশকে সর্বদা সহযোগিতা করার আহবান জানান।


