/////

জৈন্তাপুরে বিশিষ্ট ব্যবসায়ী হাজী জালাল উদ্দিনের পরিবারের পক্ষ থেকে যাকাত বিতরণ সম্পন্ন

14 mins read

সিলেটের উত্তরপূর্ব অঞ্চলের আমদানী রপ্তানীর বানিজ্যিক এলাকাখ্যাত তামাবিল স্থলবন্দরের বিশিষ্ট ব্যবসায়ী ও তামাবিল কয়লা, চুনাপাথর ও পাথর আমদানি রপ্তানি কারক গ্রুপের সিনিয়র সহ-সভাপতি এবং সিলেট অঞ্চলের নিয়মিত শ্রেষ্ঠ করদাতা সিআইপি সদস্য হাজী মো. জালাল উদ্দিন-এর পরিবারের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে হতদরিদ্র সুবিধা বঞ্চিত পরিবারের সদস্যদের মধ্যে যাকাত বিতরণ করা হয়।

প্রতি বছরের ন্যায় পবিত্র রমজানে নিজ উপজেলা জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার প্রত্যন্ত ইউনিয়নের বাসিন্দাদের নিকট পৌছে দেয়া হয় যাকাতের পণ্য সামগ্রী।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ১১ টায় হাজী জালাল উদ্দিনের জৈন্তাপুর উপজেলার আলুবাগানস্থ নিজবাড়ীতে নিজস্ব প্রতিনিধির সহায়তায় এবং পরিবহনযোগে দুই উপজেলার নির্দিষ্ট স্থানে যাকত পৌছে দেওয়া হয়।

হাজী জালাল উদ্দিনের ছোট ভাই হাজী শাহাব উদ্দিন জানান, প্রতি বছরের ন্যায় মহান আল্লাহ হুকুমে আমাদের পরিবারের পক্ষ থেকে যাকাত সামগ্রী বিতরণ করে থাকি৷ বড় ভাই হাজী জালাল উদ্দিন পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কায় অবস্থান করায় আমি সহ অন্য ভাই ও পরিবারের সদস্যদের নিয়ে যাকাতে সকল প্রস্তুতি সম্পন্ন করি।

হাজী মো. আব্দুল্লাহ জানান, মানুষের উপস্থিতি বেশী থাকায় এবং মহাসড়কের পাশে ভীড়ে যে কোন অপ্রিতিকর পরিস্থিতি এড়াতেই নিজস্ব প্রতিনিধি দিয়ে বিভিন্ন ইউনিয়নের নির্দিষ্ট স্থানে যাকাত সামগ্রী পাটিয়ে বিতরণ করা হয়েছে।

হাজী আলিম উদ্দিন বলেন, বড় ভাই পবিত্র ওমরাহ পালনে থাকায় ভাই ভাতিজা ও ব্যবসা প্রতিষ্ঠানের ষ্টাফদের সমন্বয়ে যাকাত বিতরনের আয়োজন করি৷ এবছর ১৩ হাজার পিছ শাড়ীও লুঙ্গী যাকাতের মালামালে অন্তর্ভুক্ত ছিল। প্রথমে প্রত্যন্ত এলাকা থেকে প্রতিনিধিদের মাধ্যমে নামের তালিকা সংগ্রহ করি। সার্বিক ভাবে যাকত বিতরণ কাজে মনিটরিং কাজ করেছেন সৈয়দ রাজু আহমেদ, মানিক আহমেদ চৌধুরী ও আব্বাস আহমেদ। এক সপ্তাহ হতে বিভিন্ন প্রতিনিধির মাধ্যমে উপকারভোগীদের তালিকা সংগ্রহ হতে শুরু করে সুষ্ঠু ভাবে যাকাত বিতরণে সহযোগিতা করেছেন৷ আল্লাহর অশেষ রহমতে দিনভর নির্দিষ্ট স্থানে সুষ্ঠু ভাবে যাকাত বিতরণ সম্পন্ন করা হয়েছে৷ এছাড়া হাজী জালাল উদ্দিন সৌদি আবর হতে বিতরণ কার্যক্রমের খোঁজ খবর নিয়েছেন এবং যাকাত নিতে আগত সকল মানুষের নিকট তিনি সহ তার পরিবারের সদস্যদের জন্য দোয়া চেয়েছেন৷ আমাদের যাকাত বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে বিতরণে সহযোগিতা করায় সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানান।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version