

সিলোটের জৈন্তাপুরে বিষাক্ত সাপের ছোবলে মৃত্যু হয়েছে ৷
এলাকাবাসী ও পরিবার সূত্রো যানাযায়, ৩ জুন শুক্রবার বাদ জুমআ নামাজ শেষে বাড়িতে আসন উপজেলার নিজপাট ইউপির বাইরাখেল গ্রামের মৃত আহমদ আলীর ছেলে ৬সন্তানের জনক জহির উদ্দিন (৪৫) ৷ এসময় গোয়াল ঘরের তীরের সাথে থাকা কবুতরের বাক্স হতে বাচ্চা মাটিতে পড়ে যায়৷ কবুতরের বাচ্চা বাসায় রাখার সময় তার হাতে ছোবল মারে বিষাক্ত সাপ। কিছুক্ষণ পরে তিনি হাতে ব্যাথা অনুভব করেন ৷ স্থানীয় লোকজন হাতের ব্যাথ্যা স্থলে দেখে বুঝতে পারেন বিষাক্ত সাপের ছোবল দিয়েছে ৷ সাপের ছোবল নিশ্চিত হয়ে দ্রুত জহির উদ্দিনকে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসন ৷ চিকিৎসক তার অবস্থা দেখে সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন ৷ সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জহিরকে মৃত ঘোষনা করে।
৪জুন শনিবার সকাল সাড়ে ১০টায় গ্রামে মসজিদে জানাযার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয় ৷ জহিরের জানাযার নামাজে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মুসল্লিরা অংশ গ্রহন করেন।


