

সিলেটের জৈন্তাপুরে আদালতের নির্দেশে ২৯টি ডেডনেটর সহ ৩ কেজি ৫৮০ গ্রাম পাওয়ার জেল বিনষ্ট করেছে ১৭ পদাতিক ডিভিশনের সেনা সদস্যরা ও জৈন্তাপুর থানা পুলিশ৷

সোমবার (২৭ ফেব্রুয়ারী) দুপুর ১২ টা সিলেট তামাবিল মহাসড়কের কাটাগাং বেলির হাওড় নামক স্থানে আদালতের নির্দেশে বিনষ্ট করা হয়৷

উল্লেখ্য জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের নয়াখেল পশ্চিম (মনতৈল) বহাইআলী টিলার উপর হতে গত ২৭ ডিসেম্বর দুপুর ১টা ৩০ মিনেটে র্যাব-৯ এর সিলেটের এসআই (নিরস্ত্র) মো. মনসুর হাল্লাজগেপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে ২টি শপিং ব্যাগে পরিত্যাক্ত অবস্থায় ভারতীয় ”DYNAX POWER-90” লেখা ২৯টি বিষ্ফোরক দ্রব্য (ডেডনেটর) এবং ৩ কেজি ৫৮০ গ্রাম পাওয়ার জেল উদ্ধার করে ৷ পরবর্তিতে জিডি মুলে জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করেন ৷

উল্লিখিত বিষ্ফোরক সামগ্রী গতকাল ২৭ ফেব্রুয়ারী সোমবার আদালতের নির্দেশনায় ১৭ পতাতিক ডিভিশন এর ক্যাপ্টেন সিলভিয়া ইসলামের নেতৃত্ব সেনা বাহিনীর বোমা বিষ্ফোরক টিম বিনষ্ট করে ৷ এসময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক, এস আই (নিরস্ত্র) শফিকুল ইসলাম সহ পুলিশের একটি টিম ৷

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, র্যাবের হাতে পরিত্যাক্ত অবস্থায় উদ্ধারকৃত পাওয়ারজেল ও ডেডনেটর গুলো আদালতের নির্দেশে সেনা-পুলিশ যৌথ উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে৷


