জৈন্তাপুরে মছদ্দর আলী টুর্নামেন্ট’ রানার্স আপ টাইগার টিম

7 mins read

জৈন্তাপুর উপজেলায় প্রথম মছদ্দর আলী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ৩ টায় উপজেলার চিকনাগুল আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে ইউপি সদস্য মছদ্দর আলীর আয়োজনে টুর্নামেন্ট’র ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মকবুল আলী মঙ্গল, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমদ, সমাজ সেবক আজিজুর রহমান, জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য শরিফুল ইসলাম, আব্দু নুর প্রমুখ।
খেলায় টাইগার একাদশকে ট্রাইব্রেকারে ৪/৫ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সোনালী ট্রাক সমিতি শুক্রবারী বাজার।
পরে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। দীর্ঘ এক মাস অক্লান্ত পরিশ্রম করে এ টুর্নামেন্ট সম্পন্ন করায় পরিচালনা কমিটির সকল সদস্য ও উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানান মছদ্দর আলী।
পাশাপাশি তিনি আগামী বছর এ অঞ্চলে এ ধরনের টুর্নামেন্ট আয়োজনে সবার সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version