/////

জৈন্তাপুরে মোবাইল কোর্ট পরিচালনা, ৫০ হাজার টাকা জরিমানা

6 mins read

সিলেটের জৈন্তাপুরে বিভিন্ন ফিলিং স্টেশন ও প্রতিষ্টানে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা করে ৪টি মামলায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ৷

গতকাল ১৬ এপ্রিল জেলা প্রশাসক মো. মজিবর রহমানের নির্দেশনায় উপজলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলামের তত্ত্বাবধানে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিপামনি দেবী ৷ জৈন্তাপুর মডেল থানা পুলিশের সদস্য, বাএসটিআইর টিম এর সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়৷

অভিযান পরিচালনা কালে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী বিভিন্ন ফিলিং স্টেশন এবং প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট চলাকালীন ৪টি মামলায় সর্বমোট ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় ৷ পরে জরিমানা আদায় পূর্বক মামলা হতে অব্যাহতি প্রদান করা হয়৷

উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিপামনি দেবী, তার ফেসবুক আইডি হতে অভিযানের তথ্য উপস্থাপন করেন এবং মোবাইল কোর্টের অভিযান চলমান থাকবে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version