
জৈন্তাপুর প্রতিদিন ডেস্ক::
জৈন্তাপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে ভারতীয় ৭টি বড় মহিষ আটক করে বিজিবির হাতে হস্তান্তর
৩রা জানুয়ারী গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে জৈন্তাপুর রাজবাড়ী ফুটবল মাঠে নির্বাহী ম্যাজিষ্ট্রেট অভিযানে পরিচালনা করে ৭টি ভারতীয় মহিষ আটক করেন৷ দীর্ঘদিন হতে জৈন্তাপুর সীমান্তে ১২৮৬ পিলার হতে ১২৯৪ পিলার এলাকা দিয়ে চোরাকারবারী দলের সদস্যরা সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের নিয়োজিত সোর্সম্যানদের সহায়তায় ভারতীয় গরু মহিষ, কসমেট্রিক্স, বিড়ি সিগারেট, মাদক সামগ্রী ইয়াবা, ফেন্সিডিল, অফিসার চয়েছ মদ সহ বিভিন্ন পণ্য দেদারছে বাংলাদেশে নিয়ে আসছে৷ মাঝে মধ্যে নাম মাত্র ২/১টি গরু মহিষ আটক করলেও সোর্সম্যানের সহায়তায় প্রকাশ্যে নিলাম না করে গোপন চুক্তিতে নিলাম দেখিয়ে আসছে এমন অভিযোগ সচেতন মহলের৷ তারপ্রেক্ষিতে উপজেলার সীমান্তবর্তী এলাকার চোরাকারবার রোধে উপজেলা প্রশাসন সার্বক্ষনিক অভিযান পরিচালনার জন্য মোবাইল কোর্ট নিয়োজিত রাখে৷ গোপন সংবাদের ভিত্তিত্বে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি ফারুক আহমদের নেতৃত্বে জৈন্তাপুর মডেল থানার এস আই মাহবুব, এ.এস.আই আবু সুফিয়ান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলা সদরের রাজবাড়ী মাঠে অভিযান পরিচালনা করে ৭টি বড় মহিষ আটক করেন৷ পরে ১৯ বিজিবির জৈন্তাপুর ক্যাম্পের কাছে হস্তান্তর করেন৷ এবিষয়ে জানতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারুক আহমদ প্রতিবেদকে জানান, ৭টি মহিষ আটক করে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে এবং তাদেরকে মামলা রেকর্ড করে মহিষ গুলো প্রকাশ্যে নিলামের ব্যবস্থা গ্রহন করে প্রতিবেদন দিতে বলা হয়েছে৷ তিনি আরও বলেন এখন হতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে৷ সচেতন মহলের প্রতি তিনি বলেন চোরাকারবার নিয়ন্ত্রন করে সবাইকে সটিক তথ্য দিয়ে উপজেলা প্রশাসনকে সহযোগিতার করার আহবান জানান৷

