/////

জৈন্তাপুরে সারীনদীতে অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১৫ হাজার টাকা জরিমানা

5 mins read
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১৫হাজার টাকা জরিমানা।
সোমবার (১২ই জানুয়ারি) বিকাল ৩টায় জৈন্তাপুর উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের সংলগ্ন সারীঘাট দক্ষিণপাড় বেদে বস্তি নামক ভাঙন কবলিত এলাকায় জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা অভিযান পরিচালনা করেন।
অভিযানে অবৈধ বালু উত্তোলনে কাজে জড়িত ৩ জন শ্রমিক সহ ১ টি ট্রাক আটক করেন। পরে মোবাইল কোর্ট পরিচালনা মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন বলে মুচলেকা দেন শ্রমিকরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, পরিবেশ সুরক্ষার স্বার্থে যেকোন ধরনের অবৈধ বালু মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত আছে। সরকারি আইন লঙ্ঘন করে কেউ যেন প্রাকৃতিক সম্পদের অপব্যবহার না করে, তা নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version